Saturday, June 12, 2021

কবিতা: আমি চাইনা আর


আমি চাইনা আর
তুমি এসে দাঁড়াও আমার পাশে,
আমি চাইনা আর
তোমার আমার দেখা হোক শ্রাবণ মাসে।

আমি চাইনা আর
মিষ্টি সুরে ডাকো তুমি আমায়,
আমি চাইনা আর
ছুটে চলে যাই তোমার পাশে।

আমি চাইনা আর
রাতের পাখিরা জেগে তুলুক আমায়,
আমি চাইনা আর
তোমার আমার দেখা হোক প্রতি রাতে।

আমি চাইনা আর
তোমার মিষ্টি মাখা হাতছানি,
ছলনার আবরণে ঢাকা
মায়াবী মুখখানি।

আমি চাইনা আর
রঙিন স্মৃতিগুলো খুঁজতে,
যার মাঝে আছে শত বেদনা মাখা
আনন্দের কালো দাগ।

আমি চাইনা আর
তুষের আগুনের মত জ্বলতে,
আমি চাইনা আর
কোন কিছুইতেই তোমাকে।

আমি চাই
সবকিছু ভুলে গিয়ে,
নিজের মত করে
সুন্দর ভাবে বাঁচতে।

লেখক: অ্যাডভোকেট মো. আশরাফুল ইসলাম
জজ কোর্ট, পঞ্চগড়

 

No comments:

Post a Comment

অ্যাডভোকেট আশরাফুল ইসলাম

  ডাকবি কারে মা Facebook অ্যাডভোকেট আশরাফুল ইসলাম জজ কোর্ট, পঞ্চগড়    ডাকবি কারে মা ওরে মন, আসবো না সে তো আজীবন। ওপারে তার ডাক পড়েছে, মাতো আ...