ডাকবি কারে মা
অ্যাডভোকেট আশরাফুল ইসলাম
জজ কোর্ট, পঞ্চগড়
ডাকবি কারে মা ওরে মন,
আসবো না সে তো আজীবন।
ওপারে তার ডাক পড়েছে,
মাতো আমার চলে গেছে।।
আমি ছিলাম তার নয়ন মনি,
সেতো ছিল স্নেহের খনি।
কষ্টটা কি জানতাম না,
তাকে কভু ছাড়তাম না।।
সারাদিন তার আঁচল ধরে,
ঘুরতাম শুধু ধারে ধারে।
একটু চোখের আড়াল হলে,
জবাব নিতো ‘কোথায় ছিলে’।।
আজ আর কেউ নেয় না খবর,
আজ আর নেই দয়ার সাগর।
এই হাতে তারে করেছি দাফন,
পাবি না মা আর আজীবন।।
No comments:
Post a Comment